পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ফরিদপুরে সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী কঠোর লকডাউনের প্রজ্ঞাপনে জরুরি সেবা হিসেবে বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয় সংবাদপত্রকে। ফরিদপুরে সংবাদপত্র বিক্রয় প্রতিনিধিকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানার ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের গোয়ালচামট মহল্লা এলাকার লাক্সারি হোটেলের পাশে অবস্থিত সংবদপত্র বিক্রয়কেন্দ্রে এই জরিমানা করেন।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী কঠোর লকডাউনের প্রজ্ঞাপনে জরুরি সেবা হিসেবে বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয় সংবাদপত্রকে। কিন্তু তারপরও বিজয় দাস নামেও ওই বিক্রয় প্রতিনিধিকে জরিমানা করা হয়। বিজয় দাস নিজে পত্রিকার এজেন্ট ও বিক্রেতা। লাক্সারী হোটেলের পূর্বপাশে ‘উর্মি কম্পিউটার ফটোস্ট্যাট ও সংবাদপত্র সেন্টার’ নামে দোকানটির স্বত্বাধিকারী তিনি।

প্রত্যক্ষদর্শী ও বিজয় দাসের ভাষ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান একটি গাড়িতে করে ওই এলাকায় যান। বিজয় দাস তখন দোকানে বসে পত্রিকা বিক্রি করছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তার দোকান কেন খোলা তা জানতে চান। তখন তিনি (বিজয়) ম্যাজিস্ট্রেটকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংবাদপত্র এ বিধিনিষেধের আওতামুক্ত। এজন্য তিনি দোকান খোলা রেখেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় দাসের এ কথায় কোনো ভ্রুক্ষেপ না করে সংবাদপত্রের দোকান খোলা রাখার অভিযোগে তাকে দণ্ডবিধির ২৬৯ ধারায় ৪০০ টাকা জরিমানা করেন।

গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বলেন, “আমি কোনো পত্রিকার দোকানে জরিমানা করেননি। এ ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করবো না।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ফরিদপুরে সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট টাইম : ০৭:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১