পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না: জিএম কাদের

ডেস্ক : টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। বাস্তবতা হলো- সরকার যা করতে বলছেন দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহ দেখাচ্ছেন না।

বুধবার (১১ আগস্ট) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, গণটিকা কর্মসূচি সফল করে সারাবিশ্ব যখন সব কিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শতশত মানুষ এক ডোজ টিকার জন্য সারা রাত লাইনে কাটিয়েছেন। বিশেষ করে বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ করোনা টিকা পাওয়ার আশায়। কারণ, গেল কয়েকদিন তারা বিভিন্ন কেন্দ্র ঘুরেও টিকা পাননি। জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক সংবাদ আর হতে পারে না।

তিনি বলেন, টিকার জন্য নারী-পুরুষ লাইনে বসে রাত কাটানোর ঘটনা মূল্যায়ন করলেই প্রমাণ হবে গণটিকা কার্যক্রম কতোটা ব্যর্থ। গণটিকা কর্মসূচি সফল করতে অন্তত ২৭ কোটি ডোজ টিকার প্রয়োজন, দেশের মানুষকে বাঁচাতে দ্রুততার সঙ্গে বিভিন্ন সোর্স থেকে টিকা সংগ্রহ করতে হবে।

টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। বাস্তবতা হলো- সরকার যা করতে বলছেন দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহ দেখাচ্ছেন না।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বর্তমান প্রেক্ষিতে জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। উপজেলা এমনকি জেলা পর্যায়ে মুমূর্ষু রোগী প্রায়ই অক্সিজেন সহায়তা পাচ্ছে না। এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না। সে কারণে সংক্রমণ প্রবণ এলাকায় সেনাবাহিনীর সহায়তায় প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ দ্রুত ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাই করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি। তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রয়াত নেতাকর্মীদের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না: জিএম কাদের

আপডেট টাইম : ০২:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১