পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বঙ্গবন্ধুকে হত্যা দেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় : রফিকুল ইসলাম

ফারুক আহমেদ : দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা এদেশের জন্য ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। কতিপয় কয়েক জনের জন্য সারাদেশের মানুষকে বিশ্বের কাছে মাথা নীচু করে রাখতে হয়। যেখানে বঙ্গবন্ধুর মতো বিশ্ব নেতাকে বর্বর পাক বাহিনী হত্যা করার সাহস পায়নি সেখানে বঙ্গবন্ধুর বাংলাদেশের একটি গোষ্ঠী নির্মমভাবে হত্যা করে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করে ফেলেছে। এই খুনীদের দোসররা এখনো বাংলাদেশে সক্রিয়। স্বপ্নে দেখে ক্ষমতায় আসার। তাদের আশ্রয় প্রশ্রয়ে বিদেশের মাটিতে খুনীরা দেশ ধ্বংস করার পায়তারা করে বারবার। দেশে নাশকতা চালায়। শেখ হাসিনাকে হত্যা করতে চায়। এদের থেকে সাবধান থাকতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা করিম পাঠান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা মোশারফ হোসেন, হাজী সফিকুল ইসলাম, মুকুল পাশা, আব্দুল আউয়াল, কামরুল হাসান নয়ন, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াসমীন বেগম প্রমুখ।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধুকে হত্যা দেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় : রফিকুল ইসলাম

আপডেট টাইম : ০৫:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১