অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সত্য বলায় বিএনপির কাটাঘায়ে নুনের ছিটা লেগেছে: আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত ছিল এটা ঐতিহাসিকভাবে সত্য। আর এই সত্যটা বলায় আজকে বিএনপির কাটাঘায়ে নুনের ছিটা লেগেছে। আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে মেরাজনগর কমিউনিটি সেন্টারে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভা শেষে উক্ত এলাকার ২ হাজার অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জগলুল কবির, সদস্য আলহাজ¦ মোঃ আবুল বাশার, এস এম সহিদুল ইসলাম মিলন, মোঃ আইয়ুব আলী খান, অ্যাডভোকেট আসমা আক্তার কেকা, কদমতলী থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী মোঃ ফজলুল হক ফজু, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, কদমতলী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মাতুব্বর প্রমুখ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, জিয়াউর রহমান ছিলেন আইএসের এজেন্ট। বঙ্গবন্ধু হত্যার মুল নায়ক ছিল জিয়া। মুক্তিযোদ্ধা হত্যার নায়ক, ষড়যন্ত্রকারী, মীরজাফর দেশদ্রোহী মানবতাবিরোধী। আর তার দল বিএনপির পার্টিটাও দেশদ্রোহী পার্টি।
হুমায়ুন কবির বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিশ^াস করেনা। যারা মুক্তিযুদ্ধের চেতনার সাথে নাই তাদের আবার রাজনীতি কিসের? বাংলাদেশের রাজনীতি করলে মুক্তিযুদ্ধের চেতনা বিশ^াস করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে যদি রাজনীতি করবেন করতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশে বাংলার মানুষ আপনাদেরকে এ রাজনীতি করতে দিবেনা।
ডা. দিলীপ রায় বলেন, জাতির পিতার হত্যার আংশিক বিচার হয়েছে। সামনে যারা ছিল তাদের বিচার করা হয়েছে। কিন্তু নেপথ্যে কারা ছিল? এজন্য একটি কমিশন গঠন করে বাঙালি জাতির পিতার হত্যাকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। কলঙ্কমুক্ত করতে হবে। অন্যথায় সারাজীবন বাঙালিকে এই কলঙ্ক বহন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সত্য বলায় বিএনপির কাটাঘায়ে নুনের ছিটা লেগেছে: আফজাল হোসেন

আপডেট টাইম : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১