অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

টিকা নিলেন আরও ৩ লাখ ৭৮ হাজার মানুষ

ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন আরও তিন লাখ ৭৮ হাজার ২১০ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৭৫৫ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪২ হাজার ৪৫৫ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ২৫ হাজার ৬০ জন ও নারী এক লাখ ১০ হাজার ৬৯৫ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ১৮৮ জন ও নারী ৬৪ হাজার ২৬৭ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকাগ্রহীতার সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ জন‌। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা দুই কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা এক কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২ জন।

বুধবার পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪৫ লাখ ১৮ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ১২ লাখ ৭৭ হাজার ২৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৬৭ হাজার ১০ জন নিবন্ধন করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

টিকা নিলেন আরও ৩ লাখ ৭৮ হাজার মানুষ

আপডেট টাইম : ০২:১৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১