পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রূপগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচন

ফারুক আহমেদ সুজন: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রূপগঞ্জে সরব হয়েছে চেয়ারম্যান প্রার্থীরা। আগামী ডিসেম্বর মাসের মধ্যে রূপগঞ্জ উপজেলার মোট ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে কাজ করছে ইসি। ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে কায়েতপাড়া, গোলাকান্দাইল,ভুলতা,মুড়াপাড়া, ভোলাব। সুত্রের খবর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম এবার নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। এ ইউনিয়নে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার পাশে রয়েছে অধিকাংশ।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মনজুর হোসেন ভুঁইয়া। তিনি গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি । এবার গোলাকান্দাইলে নবীন – প্রবীনের মনোনয়ন লড়াই হবে। এখানে একাধিক তরুণ হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তারা হলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া। কামরুল হাসান তুহিন আর বর্তমান চেয়ারম্যান মনজুর রহমান ভুইয়া একই গ্রামের লোক। তাদের বাড়ি হোড়গাঁওতে। গত নির্বাচনে হোড়গাঁও থেকে বিএনপিও প্রার্থী দিয়েছিলো। এবার দেখার বিষয় কি হয়। নাঈম ভুঁইয়া সরাসরি মাঠে নেমে প্রচারণা করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কামরুল হাসান তুহিনের সমর্থকরা তার প্রচারণা চালাচ্ছে। তাকে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তা প্রচার করছে।

ভুলতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া। তার বিপক্ষে এবার মাঠে নেমেছেন তার ভাবি শামীমা সুলতানা ঝিঁনু।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ। জানা গেছে তিনি এবারও দলীয় মনোনয়ন চাইবেন। তার সমর্থকরা মাঠে রয়েছে। করোনার মধ্যে তিনি মাঠে ছিলেন। বাড়ি বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তিনি। সুত্রের খবর সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার (জব্বার মেম্বার ), রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী । এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরও বাড়তে পারে।

ভোলাব ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বিএনপি সমর্থিত চেয়ারম্যান। গত নির্বাচন ভোলাবতে আওয়ামী লীগের চরম দ্বন্দ্ব ছিলো। এবার কি হয় সেটা এখন দেখার বিষয়। এবার নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন , সাধারণ সম্পাদক আলহাজ¦ হাসান আশকারী, আওয়ামী লীগ নেতা এড. তায়েবুর রহমান। তারা তিনজন এবং তাদের সমর্থকরা মাঠে প্রচারণা চালাচ্ছে।

রূপগঞ্জের মধ্যে একমাত্র ভোলাব ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী দিতে পারে। সুত্রের খবর বায়োডাটা দেখে এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের প্রার্থীদের দলীয় মনোনয়ন দেবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রূপগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচন

আপডেট টাইম : ০৯:২৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১