পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গন্ডারের পঁচা মাংস দিয়ে রান্না হচ্ছে হাজী বিরিয়ানি

ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে হাজী বিরিয়ানি হাউজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পঁচা মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গন্ডারের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে খাবারের দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজে অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর ও গন্ডারের পঁচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। জনপ্রিয় এ বিরিয়ানির দোকানটিতে দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এমন কাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, স্বাদের জন্য হাজী বিরিয়ানি হাউজ জনপ্রিয়তা অনেক। কিন্তু এমন ক্ষতিকর পঁচা মাংস বিক্রি করবে তা কখনো ভাবতেও পারিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গন্ডারের পঁচা মাংস দিয়ে রান্না হচ্ছে হাজী বিরিয়ানি

আপডেট টাইম : ০১:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১