পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে: মির্জা আজম

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাকে আমাদের মাঝে নিরাপদে বাঁচিয়ে রাখতে সবাইকে শপথ গ্রহন করতে হবে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্মাদক মির্জা আজম। তিনি বলেন, চিহ্নিত ষড়যন্ত্রকারীদের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারী জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। এভাবে আর কোন ষড়যন্ত্রের ঘটনা যাতে না ঘটে তার জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সজাগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে, কারণ রাজাকার আল বদররা আমাদের শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা করেছে যা এখনো অব্যাহত রয়েছে। কিন্তু সেই রাজাকার আল বদরদের মদদ দেয় খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান। গতকাল বুধবার বিকালে রাজধানীর বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৬৯ নং ওয়ার্ড ও সকল ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (২০২১) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গিত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত আওয়ামী লীগের নেতারা।
মির্জা আজম বলেন, বিশ্বের অনেক দেশে স্বাধীনতা দিবস আছে কিন্তু বিজয় দিবস নেই। কিন্তু আমাদের বিজয় দিবস রয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করছি। আর ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ ৭০ হাজার মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এ বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি যাদের ঋন কোনদিন পরিশোধ করা যাবেনা। তাই দীর্ঘ ৯ মাসের যুদ্ধে অর্জিত আমাদের এ মহান স্বাধীনতার পর কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভুমিদস্যুদের দলে বা আওয়ামী লীগের ইউনিট কমিটিতে স্থান দেওয়া যাবেনা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, সংগঠনের মেরুদন্ড হচ্ছে ইউনিট। তাই ইউনিট কমিটির মাধ্যমে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। বঙ্গবন্ধু ও ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিমিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। তাই যে কেউ কমিটিতে আসতে পারবেনা। যারা মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে গড়া ত্যাগী লোকেরাই ইউনিট কমিটিতে থাকবে। আর শেখ হাসিনা বলেছেন তৃনমূলে এভাবে যদি ত্যাগী ও হাইব্রিডমুক্ত ইউনিট কমিটি গঠন করা যায় তাহলে ২০৫০ সাল পর্যন্ত আওয়ামী লীগকে কেউ কিছু করতে পারবেনা।
ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস। উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এফ.এম. শরিফুল ইসলাম শরিফ, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। এ সময় উপস্থিত ছিলেন ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, ডেমরা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী অংগসংগঠনের হাজারও নেতাকর্মীরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে: মির্জা আজম

আপডেট টাইম : ০২:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১