অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘গেট আউট আইভী’: ফয়জুল করীম

ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেন, ‘আপনারা আইভীকে ভোট দিবেন কেন। মাত্র নির্বাচন সময় ধরে নেন তার ক্ষমতা নেই। ওনার তো নতুন কোন বক্তব্য নেই। আমরা শুধু দেখবো বিগত ৫ বছর আগে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের বাস্তবতা আছে কি নেই। যদি সেই বক্তব্যের বস্তবতা না থাকে আইভী সাহেব নারায়ণগঞ্জ থেকে বাগেন আর ভোট দেওয়া হবে না। কিন্তু ওরা জানে আমরা বাংলাদেশের মানুষ লোভী। যদি ৫০০ টাকার একটা নোট দেখানো হয়, ১০০০ টাকার নোটের কনার বের করা হয়, এক বোতল ফেন্সির ব্যবস্থা করা হয়, এক বোতল মদের ব্যবস্থা করা হয় এবং চাঁদার কোন স্বার্থ দেখানো হয় তাহলে আমাদের লুটপাট করুক না কেন, দেশকে বিক্রি করুক না কেন, আমরা তাদের প্রতি ঝুকে পড়ি। তুমি মানুষ হতে পারো না জানোয়ার হতে পারো। সেতো মেয়র ছিল। আগে কথা দিয়েছে, আমি এইটা করবো, সেইটা করবো। যদি সে না পারে গেট আউট। নারায়ণগঞ্জে তোমাকে আর ভোট দেওয়া হবে না। যেহেতু তুমি আগের ওয়াদা পালন করতে পারো নাই, ভবিষ্যতেও পারবে না।’

৩ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় মুফতি মাসুম বিল্লাহর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, ভোট মানে সহযোগিতা করা, সমর্থন করা। তার ভাল-মন্দের দায়ভার নিতে হবে। কোন চোরকে যদি চুরি করতে সহযোগিতা করা হয় এবং সেই চোরের নামে মামলা হলে তাহলে তার সহযোগীরও নামেও মামলা হয়। সুতরাং আমাদের ভোটে নির্বাচিত হয়ে কোন ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে, দুর্নীতি করলে তার অংশীদার আমাকেও হতে হবে। তাই আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও ভাল মানুষকে নির্বাচিত করতে হবে। ফলে, তার ভাল কৃতকর্মের সওয়াব আমিও পাবো।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার আজ জনবিচ্ছিন্ন। তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। তারা বুঝতে পেরেছে তাদের ভোটের হাড়ি শূন্য হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় তাদের চরম বিপর্যয় হয়েছে। চরমোনাই ইউনিয়নে বিএনপির সাথে জোট করেও ৩৫৫০ ভোটে পরাজয় হয়েছে। তাই তারা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছে। আমাদের প্রার্থীদেরকেও বিভিন্ন জায়গায় হুমকি ধমকি ও মারধরসহ তাদের বাড়ীঘর আগুন লাগিয়ে নির্বাচনের মাঠ দখল করে রাখছে। আমরা জোর দাবি জানাচ্ছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দ্বীন ইসলাম, দীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার ছদর মাওলানা মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার সম্পাদক বিলাল খান, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হান্নান, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও ১৭নং ওয়ার্ডের কাউন্সির পদপ্রার্থী আলহাজ্ব শেখ মুহা. হাসান আলী, শহর শাখার আন্দোলনের সভাপতি আঃ হাই, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি বিল্লাল হোসেন, বন্দর থানার সভাপতি আবুল হাশেম সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভা শেষে শহরে মাসুম বিল্লাহর হাতপাখার গণসংযোগ করেন শায়েখে চরমোনাই।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘গেট আউট আইভী’: ফয়জুল করীম

আপডেট টাইম : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২