পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখানো হবে : কাদের মির্জা

ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভোটাররা ‘লাল কার্ড’ দেখাবে বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র ও ছোট ভাই আবদুল কাদের মির্জা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের স্ত্রীর কথা মতো ইউপি নির্বাচনে ভাগনে ও অপশক্তিদের জেতানোর জন্য আমার প্রার্থীদের হারিয়ে ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। আগামীতে ভোটাররাও তাকে লাল কার্ড দেখাবে।’

তিনি বলেন, কোম্পানীগঞ্জে আমাকে দাফন করে দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতের তিন প্রার্থীর পরাজয় ও মন্ত্রীর তিন ভাগনেকে জেতাতে বলা হয়েছে।

কাদের মির্জা বলেন, আমিও কথা দিচ্ছি আগামী সব নির্বাচনে আমার মনোনীত প্রার্থী দেবো। সাবেক কাউন্সিলর আবুল খায়ের জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হবেন। বসুরহাট পৌরসভাসহ সব নির্বাচনে আমি প্রার্থী দেবো।

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচনে কাদের মির্জার তিন, তার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের চার ও জামায়াতের এক প্রার্থী জয়লাভ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখানো হবে : কাদের মির্জা

আপডেট টাইম : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২