পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রীতি ও টিপু হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক : মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির হত্যাকাণ্ডে জড়িত কেউই রেহাই পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, খুনিদের দ্রুত গ্রেফতার করা হবে।

আজ শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত কেউই রেহাই পাবে না। অতিদ্রুত অপরাধীরা ধরা পড়বে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনা নিয়ে যারা কলকাঠি নাড়ার চেষ্টা করবেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। খুনি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে আমতলা মসজিদ এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে মাইক্রোবাসে থাকা টিপুকে (৫৪) লক্ষ্য করে মুখোশ পরা (কেউ বলছেন হেলমেট পরা) দুই যুবক এলোপাতাড়ি গুলি চালায় বলে জানান স্থানীয়রা। এতে টিপু, তার চালক মুন্না এবং পাশে রিকশাআরোহী বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আরেফিন প্রীতি (২৪) গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা জানান, হামলার সময় টিপু একটি গাড়িতে ছিলেন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রীতি ও টিপু হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২