অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বজ্রপাতে মানুষ মারা গেলেও বিএনপির নামে মামলা দিবে : রিজভী

ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিউ মার্কেটের সংঘর্ষে দেখা গেছে ছাত্রলীগের চিহ্নিত কিছু নেতাকর্মী এ ঘটনায় জড়িত। অথচ মামলা হয়েছে বিএনপি নেতাদের নামে। এটি একটি অদ্ভুত ব্যাপার। এখন আমার মনে হয়, আগামীতে বজ্রপাত ও বন্যার সময় নৌকাডুবিতে মানুষ মারা গেলেও শেখ হাসিনা বলবে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দাও। এটিই আওয়ামী লীগের চরিত্র।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ ও স্বাধীনতার বাংলাদেশকে ফিরিয়ে আনার কথা বলেছেন। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশ থেকে চাল রপ্তানি হতো, সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগুচ্ছি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি এনামুল হক আকন্দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালেহ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বজ্রপাতে মানুষ মারা গেলেও বিএনপির নামে মামলা দিবে : রিজভী

আপডেট টাইম : ০৬:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২