পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রেম করে বিয়ে করায় মেয়ের বাবাকে খুন করলেন ছেলের মা

ডেস্ক : ময়মনসিংহে প্রেম করে বিয়ে করাকে কেন্দ্র করে মেয়ের বাবা রফিকুল ইসলাম (৪০) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের মা ও তার ভাইদের বিরুদ্ধে।

রোববার সন্ধ্যার পর মহানগরীর মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশের দোকানে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক হেসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়ে ঐ এলাকার রানু বেগমের ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। রানু বেগম এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল।

ওসি জানান, রোববার সন্ধ্যার পর রানু এবং তার দুই ভাই আনিসুর ও সাদ্দামকে সঙ্গে নিয়ে মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশে যান। সেখানে একটি দোকানে রফিকুল ইসলামকে পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রেম করে বিয়ে করায় মেয়ের বাবাকে খুন করলেন ছেলের মা

আপডেট টাইম : ০২:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২