পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিম্নস্তরের সিগারেটের দাম না বাড়ালে বিড়ির অস্তিত্ব থাকবে না

বাংলার খবর২৪ প্রতিবেদক: বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম না বাড়ালে দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়ন। বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি এবং শুল্ককর বাড়ানোর জোর দাবি জানান বিড়ি শ্রমিকরা। মঙ্গলবার বেলা ১১ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়ন। এসময় বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি, বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, বিড়ি শিল্পকে ধ্বংস করতে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সিগারেটের উপর কোন প্রকার শুল্করোপ করা হয়নি। বিড়ির মূল প্রতিদ্বন্দ্বী নিম্নস্তরের সিগারেটের দাম মাত্র ১ টাকা বাড়ানো হয়েছে। এটি বিড়ি শিল্পকে ধ্বংসের নীল নকশা। বর্তমানে সিগারেট বাজারের ৭৫ শতাংশই নিম্ন স্তরের। এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে। তাই নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি এবং শুল্ককর বাড়ানোর জোর দাবি জানাচ্ছি। বক্তরা আরো বলেন, বিড়ি শতভাগ দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্প হলেও বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ বিপরীতে সিগারেটে অগ্রীম আয়কর মাত্র ৩ শতাংশ । এই বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। একই সাথে সমাজের সুবিধা বঞ্চিত শ্রমিকদের অন্নসংস্থানের একমাত্র মাধ্যম এই বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন করার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন (বিএসসি)। বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, সদস্য লুৎফর রহমান প্রমূখ। বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মার বুকে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু উদ্বোধন করায় মানববন্ধন থেকে বিড়ি শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিম্নস্তরের সিগারেটের দাম না বাড়ালে বিড়ির অস্তিত্ব থাকবে না

আপডেট টাইম : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২