অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

তোবা শ্রমিকদের মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ

বাংলার খবর২৪.কমtoba(2): তোবা গার্মেন্ট কারখানার অনশনরত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনার ঘটেছে। আন্দোলকারী শ্রমিকরা পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জেরও অভিযোগ করেছে।

শনিবার সকাল ১১টা থেকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় অনশনরত শ্রমিকরা বিক্ষোভ দেখালেও প্রথমে রাস্তায় মিছিল বের করতে দেয়নি পুলিশ। পরে বিভিন্ন কারখানার শতশত শ্রমিক পুলিশের ব্যারিকেড ভেঙে বাড্ডার মূল সড়কে নেমে আসে।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ শতশত শ্রমিক বিক্ষোভ-মিছিলে অংশ নেন।

এতে ওই সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তোবা গার্মেন্টের অনশনরত শ্রমিকদের হোসেন মার্কেটের ভেতরে আটকে রাখে পুলিশ। হোসেন মার্কেটের সামনে সমাবেশ শেষে শ্রমিকরা আবার মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বাধা না মেনে শ্রমিকরা মিছিল বের করতে চাইতে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। সময় পুলিশ বেশ কিছু শ্রমিকের উপর লাঠিচার্জ করে বলে আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেছেন। তবে এতে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তোবার অনশনরত শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, শবনম সাদেক, তাসলিমা আক্তার প্রমুখ।

বক্তারা তোবাসহ গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ বিক্ষোভ মিছিল ঘিরে সকাল ৮টা থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই সেখানে নারী পুলিশ, এপিসি, জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

টানা ছয়দিন ধরে তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেখানে অবস্থান করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

তোবা শ্রমিকদের মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ

আপডেট টাইম : ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪