পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ডলারের দাম বেড়ে ১০৪ টাকা

ডেস্ক : চাহিদার তুলনায় যোগান কম থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ জুলাই) খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।

এদিকে হঠাৎ করে ডলারের বাজার চড়া হয়ে যাওয়ার প্রকৃত কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, চাহিদার তুলনায় ডলার না থাকলে কিংবা কেউ বড় অঙ্কের ডলার কিনলে সংকট হয়, এজন্য দাম বেড়ে যায়।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, কোরবানির ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে যায়। গত ২২ বৃহস্পতিবার ১০২ টাকা থেকে ১০২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় ডলার।

মতিঝিলের দোহার মানি চেঞ্জারের মালিক মুরাদ হাসান বলেন, আজ সকাল থেকে ডলারের চাহিদা অনেক বেশি ছিল। কিন্তু সে তুলনায় ডলার কম ছিল। সংকটের কারণেই দাম বাড়ছে।

ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। কারণ, এ সময় অনেকেই বিদেশ থেকে ঈদ করতে দেশে এসেছিলেন। ফলে সরবরাহ বাড়ে। আবার অনেকে ঈদের ছুটিতে বিদেশে গেছেন। ফলে ডলারের চাহিদা ছিল।

এদিকে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়ে গেছে। কারণ রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ডলারের দাম বেড়ে ১০৪ টাকা

আপডেট টাইম : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২