অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বঙ্গবন্ধুর খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

স্টাফ রিপোর্টার :জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার রাতে ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের মা মেমোরিয়াল ইউনিটের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা ও দোয়া, তোবারক বিতরণ অনুষ্ঠানে নেতারা এ দাবি জানান। ঢাকা -৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা জেষ্ঠ পুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা নিমমভাবে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে বাংলার মাটিতে তাদের কোনো বংশধরদের ঠাঁই হতে পারে না। একইসাথে, বিদেশে পলাতক খুনিরা ছাড়াও যার‌া ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সদস্যদের নৃশংস্যভাবে হত্যার পেছনের কুশিলব, তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এরআগে বক্তব্যের শুরুতেই
বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই স্বপ্ন বাস্তবায়নের রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রমেই দেশ উন্নয়নের চরম শিখরে এগিয়ে চলেছে। আর সেই উন্নয়নের ধারাকে বানচাল করতে একটা কুচক্রী মহল পূর্বের ন্যায় আজও ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু ডেমরা থানা আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বীরদর্পে এগিয়ে যাবেই।
টেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খাঁন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বঙ্গবন্ধুর খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

আপডেট টাইম : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২