পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নতুন মহাসচিব লিটন এরশাদ

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২২ ২০২৩ মেয়াদে মহাসচিব নির্বাচিত হয়েছেন বর্তমান যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বরত লিটন এরশাদ। শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন তাকে মহাসচিব হিসেবে ঘোষণা দেন। তিনি দীর্ঘদিন ধরে নিসচার যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নিসচার প্রতিষ্ঠাকালীন থেকে জড়িত আছেন এবং এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সদস্য। পেশায় সাংবাদিক হলেও সামাজিক এই আন্দোলনে দীর্ঘ ২৯ বছর নিরবচ্ছিন্ন নিজেকে জড়িত রেখেছেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি বিশেষ করে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মহাসমাবেশ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির একাধিকবার আহবায়কের দায়িত্ব পালন করেন। এ বছরও তিনি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন কমিটিরও আহবায়কের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর একাধিকবার নির্বাচিত জনপ্রিয় নেতা লিটন এরশাদ। তিনি একাধারে ডিইউজে এবং বিএফইউজের সদস্য। দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতায় তিনি দৈনিক খবর, দৈনিক আজকালের খবর, মানবজমিন, দৈনিক রূপালী, সংবাদচিত্র, ছায়াচিত্র, ছায়াছন্দ, সাপ্তাহিক রোববার সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি সড়ক নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি কর্মশালায় অংশ নিয়েছেন। বর্তমানে সড়ক নিরাপত্তার উপর একজন ট্রেইনার। সড়কের উপর বেশকিছু নিবন্ধ ও কলাম প্রকাশিত হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ায় সড়কের নানা বিষয় নিয়ে টকশো-তে অংশ নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নতুন মহাসচিব লিটন এরশাদ

আপডেট টাইম : ১২:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২