পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ২০০ টাকা

ডেস্ক : বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রোববার বিইআরসি এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য এই নতুন দাম ঘোষণা করে।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১০০ টাকা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে।

গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি লিটার ‘অটো গ্যাসে’র দাম পড়বে ৫৫ টাকা ৯২ পয়সা, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

বেশ কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজির কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘বেশি দামে কেউ সিলিন্ডার কিনলে রশিদসহ বিইআরসিতে অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

কিন্তু কোনো গ্রাহকই সেখানে অভিযোগ করেন না বলে দাবি করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে যে হারে এলপিজির দাম কমেছে, সে হারে দেশে দাম কমেনি। এ প্রসঙ্গে বিইআরসি সদস্য (গ্যাস) মকবুল ই এলাহী চৌধুরী বলেন, ‘ডলারের দাম বৃদ্ধির কারণে ওই অনুপাতে দাম কমানো সম্ভব হয়নি। এ মাসে ডলারের দর ধরা হয়েছে ১০৬ টাকা ৬৪ পয়সা।’

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ২০০ টাকা

আপডেট টাইম : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২