পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ইউপি মেম্বারের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক : শেরপুরে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ ওঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে।

রোববার (১৬ অক্টোবর) রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং পাকুড়িয়া খামারপাড়া এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩)।

জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে আরিফ ভুক্তভোগী কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তার ওপর আরিফের কুনজর পড়ে। পরে বিষয়টি ভুক্তভোগী কিশোরী তার বাবা-মাকে জানায়। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে আরিফ গোপনে ওই বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

এদিকে শনিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউপি সদস্য আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণের সহযোগী হিসেবে মো. চাঁন মিয়া নামের আরও একজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, রোববার সকালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইউপি মেম্বারের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২