পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দেশের নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার: গভর্নর

ডেস্ক : দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

আজ বুধবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান গভর্নর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘আইএমএফ বাংলাদেশের রিজার্ভের পরিমাণ গ্রসে নয়, নেটে দেখাতে বলেছে। এতে আমাদের কোনো আপত্তি নাই।’

নেটের রিজার্ভের বিষয়ে গভর্নর বলেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ।

চলতি বছরের ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে গত ২৬ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। এই দলের প্রধান ছিলেন রাহুল আনন্দ। সেই প্রতিনিধিদলের সঙ্গে আজ বৈঠক ছিল অর্থমন্ত্রীর। এ বৈঠকেই বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দেশের নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার: গভর্নর

আপডেট টাইম : ০৬:০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২