অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতেই থাকবে: ক্রেমলিনের মুখপাত্র

ডেস্ক: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল যা-ই হোক না কেন, তাতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন যে রকম তলানিতে ঠেকে আছে, সে রকমই থাকবে বলে মনে করছে ক্রেমলিন। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন এতটা খারাপ যে দুই দেশের সম্পর্ক কখনো এতটা তলানিতে ঠেকেনি।

কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন হতে পারে, সে প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই নির্বাচন আমাদের সম্পর্কে তেমন কোনো প্রভাব ফেলবে না। আমাদের বিদ্যমান সম্পর্ক খারাপ এবং সেটা খারাপই থাকবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে অস্ত্র ও অর্থসহায়তা দিয়ে কিয়েভের প্রধান মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে কিয়েভকে সহায়তায় বাইডেনের ক্ষমতা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই আশঙ্কা প্রকাশ করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে। এরপর আমেরিকা কিয়েভকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র ও অর্থসহায়তা দিয়েছে। এ ছাড়া ইউক্রেনে হামলার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মস্কোর ওপর একের পর এক নানা নিষেধাজ্ঞা জারি করেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতেই থাকবে: ক্রেমলিনের মুখপাত্র

আপডেট টাইম : ০৮:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২