পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আ.লীগের ক্ষমতার কোনো মোহ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার মোহ আওয়ামী লীগের নেই। জনগণ চাইলে ক্ষমতায় থাকব, না হয় থাকব না।

আজ সোমবার (১৪ নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হারানো হাওয়া ভবন ফিরে পেতে চায়। তবে নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে। নির্বাচনে এলেই দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।

‘দেশে গণতন্ত্র নাই’- বিএনপি মহাসচিবের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আ.লীগের ক্ষমতার কোনো মোহ নেই : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২