পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মাদারীপুরে সংঘর্ষ, বোমার আঘাতে আহত ওসিকে ঢাকায় প্রেরণ

ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আহত হয়েছেন অন্তত ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় ওসি শামীম হোসেনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। দুজনের কর্মী-সমর্থকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে রোববার সকালে ফাঁসিয়াতলা এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কালকিনি থানার ওসি শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্সরা। এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। বোমার আঘাতে আহত হন ওসি শামীম হোসেন, এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত আটজন।

আহত শামীম হোসেনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সেখানে ছুটে আসেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খানসহ পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তারা। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

বোমায় আহত কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, ‘দুপক্ষের সংঘর্ষ থামাতে গেলে বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও তাদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়নি।’

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান জানান, ওসি শামীম হোসেনের বাম পায়ে বোমার ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজন এই সংঘর্ষের ঘটনা ঘটান। তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মাদারীপুরে সংঘর্ষ, বোমার আঘাতে আহত ওসিকে ঢাকায় প্রেরণ

আপডেট টাইম : ০৫:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২