পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মহিলা আ. লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শবনম

ডেস্ক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক শবনম জাহানকে করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এরআগে বিকেল ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছান আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চে সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী ২৪ জানুয়ারি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে কমিটির মেয়াদ পার হয়ে যাওয়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম কয়েকটি সংগঠনের সম্মেলন করার নির্দেশ দেন শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মহিলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মহিলা আ. লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শবনম

আপডেট টাইম : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২