পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নয়াপল্টনে কোনো সমাবেশ হবে না, হতে দেওয়া হবে না : কামরুল ইসলাম

ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটা কিছুতেই হতে দেয়া হবে না।

শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরও বলেন, বিএনপি জামায়াত দেশের সব অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। অশুভ পথে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি।

কামরুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি সরকার পতনের আস্ফালন করছে। অথচ ওইদিন পালাবার পথ পাবে না তারা।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নয়াপল্টনে কোনো সমাবেশ হবে না, হতে দেওয়া হবে না : কামরুল ইসলাম

আপডেট টাইম : ১১:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২