অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

দুই শিশু সন্তানকে ‘হত্যা’র পর মায়ের ‘আত্মহত্যা’

ডেস্ক: রাজধানীর হাজারীবাগে দুই শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হাজারীবাগের গোদিঘর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হাসিনা বেগম (২৫) এবং তার দুই শিশুসন্তান সিয়াম (৭ মাস) ও সাদিয়া (৩ বছর)।

হাজারীবাগ থানার এসআই নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই জনের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসিনা বেগমের স্বামী সাদ্দাম হোসেন পুলিশকে জানান, তিনি প্রাইভেটকারের চালক। বাচ্চার ঠান্ডা লাগাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন মেঝেতে দুই বাচ্চা অচেতন অবস্থায় পড়ে আছে। আর হাসিনা বেগমের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

এসআই নাজমুল হুদা বলেন, খবর পেয়ে আমরা দুজনের হাসিনা বেগম ও শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসি। আর অচেতন অবস্থায় শিশু সাদিয়াকে স্থানীয়রা ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুই শিশুকে চেতনানাশক কিছু খাইয়ে ও নারী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চরবাচামাড়া গ্রামে। তারা গোদিঘর এলাকার ২২৭ নাম্বার বাসায় ভাড়া থাকতেন।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

দুই শিশু সন্তানকে ‘হত্যা’র পর মায়ের ‘আত্মহত্যা’

আপডেট টাইম : ০৩:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২