পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সৌদি আরবের জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ

ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। বাংলাদেশকেও এ সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি চাহিদা মেটাতে সৌদি আরবের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

সোমবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।

প্রতিমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি রাষ্ট্রদূত জানান, জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে তিনি তার দেশের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে বিষয়টি তুলে ধরবেন। বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সৌদি রাষ্ট্রদূত দুই দেশের চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত বিকশিত হচ্ছে। তিনি চলতি বছরের নভেম্বরে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ফলোআপ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবিহিত করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার রাষ্ট্রদূতকে জানান, দেশটির যেকোনো সমস্যা বা প্রস্তাব অগ্রসরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। তিনি সৌদিতে বাংলাদেশিদের শ্রমবাজার এবং হজ-ওমরা ছাড়াও বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেন।

সৌদি রাষ্ট্রদূত যুদ্ধবিরতি সত্ত্বেও আরব উপদ্বীপে হুথিদের দ্বারা পরিচালিত সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে শাহরিয়ার আলমকে জানান। রাষ্ট্রদূত সৌদিকে সমর্থন এবং হুথিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নিন্দায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া তিনি বহুপাক্ষিক ফোরামে সৌদির প্রতি বাংলাদেশের সমর্থনসহ দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সৌদি আরবের জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২