অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ২০

ডেস্ক: কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পে ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইনের একটি যাত্রীবাহী বাস গৌরীপুরের পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে আসে। এটিকে রক্ষা করতে সাইড দিতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের সঙ্গেও ধাক্কা লাগে বাসটির। এতে মোটরসাইকেলে থাকা দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠিয়েছে এবং ৭জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তারা আহতদের উদ্ধার করে বেশ কয়েকজনকে গৌরীপুর হাসাপাতালে পাঠিয়েছে। ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ২০

আপডেট টাইম : ০৬:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২