অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

রাজধানীতে নারী সাংবাদিকের লাশ উদ্ধার

ডেস্ক : রাজধানীর মগবাজারের একটি বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ নারী সাংবাদিক অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ঐ বাসাটি তারা ভাড়া নেন। তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম।

ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের

রাজধানীতে নারী সাংবাদিকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২