পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক : আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে জানিয়ে স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল তাদের জনগণ কখনো ক্ষমতায় আসতে দেবে না। বিএনপি দেশটাকে অন্ধকার রাষ্ট্রে পরিণত করেছিল। ষড়যন্ত্রের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। তবে আওয়ামী লীগ কোনো পেশীশক্তির ওপর নির্ভর করে না।

আজ রবিবার বিকেলে রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটেই একাধিকবার সরকার গঠন করেছে। যার সুফল জনগণ ভোগ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নসহ দৃশ্যমান বড় বড় প্রকল্পের কাজ এরইমধ্যে শেষ করা হয়েছে। পাশাপাশি আগামীতে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় সেক্ষেত্রে দেশের আরও উন্নয়ন করা হবে।

তিনি বলেন, জনগণের ভোট নিয়েই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে। তবে বিএনপি আন্দোলন সংগ্রাম যাই করুক না কেন জনগণের তাদের ওপর কোনো আস্থা নেই। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। যা আগামীর ভোটে দৃশ্যমান হবে। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা করা হলে তার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩