পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ওবায়দুল কাদেরের ভুয়া পিএস আটক

ফেনীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভুয়া পিএসকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলীবাজার থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে পরিচয়পত্র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নম্বরসহ একটি ডায়েরি ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটক নেজাম উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে।
পুলিশ জানায়, ভুয়া পরিচয় দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম ভূঁইয়াকে ওবায়দুল কাদেরের বাসার পিএস পরিচয়ে ফোন দেন। পরে তার কাছ থেকে অসাধু উপায়ে টাকা চাইলে সন্দেহ হয়। একপর্যায়ে তিনি সদর এমপি নিজাম উদ্দিন হাজারীকে বিষয়টি অবগত করলে তারা নিশ্চিত হন ওই ব্যক্তি প্রতারক। এ সময় পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, ওবায়দুল কাদেরের নাম ভাঙিয়ে নেজাম উদ্দিনের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নানা সময়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

ফেনীর উপজেলা চেয়ারম্যান জানান, এ ধরনের ঘটনা ফেনীতে তিনি অহরহ করেছেন। ভয়ে এতদিন কেউ মুখ খোলেননি।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, আটক নেজাম উদ্দিনের কাছ থেকে প্রতারণার বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। তার বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ওবায়দুল কাদেরের ভুয়া পিএস আটক

আপডেট টাইম : ০৩:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩