পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

ডেস্ক: মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটেছে।

রবিবার টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সকাল ৯টা ৫৭ মিনিট থেকে শুরু করে ১০টা ২০ মিনিট পর্যন্ত ২৩ মিনিট স্থায়ী আবেগঘন আখেরি মোনাজাতে ধনী-গরিব, সকল শ্রেণি-পেশা-গোষ্ঠীর মানুষ আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

প্রথম ১০ মিনিট আরবিতে এবং পরের ১৩ মিনিট বাংলায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা যোবায়ের।

মোনাজাতে বলা হয়, হে আল্লাহ পুরো দুনিয়ার মানুষকে রক্ষা করো। ইয়া আল্লাহ পুরো উম্মতের উপর রহম করো। ইয়া আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। ইয়া আল্লাহ আমাদের সব মানুষকে হেদায়েত দাও, পেরেশানি দূর করে দাও। ইজতেমাকে কবুল করো, আমাদের দোয়া কবুল করো।

এছাড়াও মোনাজাতে সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেছেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমান।

দক্ষিণে উত্তরা, উত্তরে বোর্ড বাজার, পূর্বে টঙ্গী বিসিক শিল্প নগরী ও পশ্চিমে আশুলিয়া পর্যন্ত অন্তত ১৫-২০ বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত বিশাল জনসমুদ্র থেকে আকাশ কাঁপিয়ে ধ্বনি উঠে-‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’।

মুঠোফোনে এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাধে দেশ-বিদেশের আরো লাখ লাখ মানুষ এক সঙ্গে হাত তুলেছেন পরওয়ারদিগারের শাহী দরবারে। গুনাহগার, পাপী-তাপী বান্দা প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় বুক ভাসিয়েছেন।

আখেরি মোনাজাতে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেছেন বলে ধারণা আয়োজক কমিটির।

দ্বিতীয় পর্ব আগামী ২০ থেকে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইজতেমা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

আপডেট টাইম : ০৯:১৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩