পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নরসিংদী বেলাবোতে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের ১০ লক্ষ টাকা ছিন্তাইয়ের অভিযোগ

নাজমুল হক চৌধুরীঃ নরসিংদী জেলার বেলাব উপজেলায় ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বেলাব উপজেলার আমলাব বাজারের চাল ব্যবসায়ী অহিদুজ্জামান মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ এনেছে তার ভাই শহিদুজ্জামান এর বিরুদ্ধে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে এই ঘটনায় প্রেক্ষিতে আমলাব বাজারের কয়েকশো ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টায় উপজেলার আমলাব বাজারে ওই ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে তারই সৎ ভাই ট্যুরিস্ট পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী চাল ব্যবসায়ী অহিদুজ্জামান অহিদ আমলাব বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ।

স্থানীয়রা আহত ব্যবসায়ী অহিদ মিয়াকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। আহত ব্যবসায়ী অহিদুজ্জামানকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঘটনার দিন রাতেই ব্যবসায়ী অহিদুজ্জামানের বড় ভাই সদর উদ্দীন সেন্টু শহিদুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে বেলাব থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে খবর পেয়ে রাতেই বেলাব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থলে পর্যবেক্ষণে আসা (এসআই) মো. কামরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুই ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। প্রাথমিকভাবে টাকা নেয়ার সত্যতা পাওয়া যায়নি, এই বিষয়ে তদন্ত চলছে”।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নরসিংদী বেলাবোতে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের ১০ লক্ষ টাকা ছিন্তাইয়ের অভিযোগ

আপডেট টাইম : ০৯:২০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩