পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল নেতা পাপন গুলিবিদ্ধ

নাজমুল হক চৌধুরীঃ নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পাপন দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে পলাশ উপজেলার সামসুর টেকে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে, আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল হওয়ার কথা ছিল। দুপুরে মিছিলে অংশ গ্রহণ করার জন্য পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পাপন পলাশ উপজেলায় উপস্থিত হন।

তখন পাপন কে কয়েকজন দুবৃর্ত্ত সামসুর টেকে নিয়ে গুলি করে। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাপনকে পাঠানো হয় নরসিংদী জেলা হাসপাতালে। অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াশাল পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ বলেন” আমরা সবাই উপজেলার সামনে জড়ো হইলে ঘোড়াশাল পৌরসভার সাবেক ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রুবেল মিয়া দল বল নিয়ে আসে। পরে আমাদের কে এখানে পেয়ে মোঃ মোস্তাফিজুর রহমান পাপনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে”।

পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস এর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিএনপির বিক্ষোভ মিছিলে সংঘর্ষ হয়েছে, এই বিষয়ে এখনো অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল নেতা পাপন গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৪:১৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩