পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

নাজমুল হক চৌধুরীঃ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১ টার সময় বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা গ্রামের নতুন মোড় এলাকা থেকে আব্দুল মান্নান(৫৫) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার করেছে পুলিশ। পরে তার নিজ বাড়ি থেকে একনলা বন্দুক ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।

শুক্রবার সকালে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয় টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতার মান্নান আন্তঃজেলার ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে বেলাব থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যর ভিত্তিতে তার বাড়ি থেকে একনলা বন্ধুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়”।

এঘটনায় বেলাব থানায় গ্রেফতারকৃত ডাকাত আব্দুল মান্নান এর বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরে পর তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ১২:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩