পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজে পিঠা উৎসব

নাজমুল হক চৌধুরী :বাঙালি বাংলা,বাংলাদেশ মানেই পৌষ-পার্বণে ঘরে ঘরে পিঠা উৎসব। বাঙ্গালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, অনন্য ঐতিহ্য পিঠা। শীতের শুরুতেই গ্রাম শহরের প্রতিটি ঘরে ঘরে ধুম পড়ে যায় পিঠার। বাঙ্গালী সংস্কৃতির এই চিরাচরিত ঐতিহ্যকে লালন করতে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন হয় পিঠা উৎসবের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) নরসিংদী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী সরকারি কলেজে আয়োজন করা হয় পিঠা উৎসবের। সকালে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ্য প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন অনুষদের শিক্ষক, কলেজ শাখা ছাত্রলীগ, কলেজের ছাত্রছাত্রী ও অসংখ্য দর্শনার্থীরা।

প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া পিঠা উৎসবের উদ্বোধনী বক্তব্যে বলেন, বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্যের অংশ পিঠা। শিক্ষক, ছাত্রলীগ, ছাত্র-ছাত্রী সহ সকলের উপস্থিতিতে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করলাম”।

নরসিংদী সরকারি কলেজে আয়োজিত ঐতিহ্যবাহী পিঠা উৎসব পরিদর্শন করে দেখা গেছে, কলেজের মুল ভবন প্রাঙ্গনে জাক জমক ভাবে পুরো বাঙ্গালীয়ানা সাজে সাজানো হয়েছে বিভিন্ন স্টল ও পিঠা উৎসব মঞ্চ। রেড ক্রিসেন্ট,রোভার স্কাউট সহ কলেজের বিভিন্ন অনুষদের অংশগ্রহণে প্রায় ১৫ টি স্টল দেয়া হয়েছে পিঠা উৎসবে।

এসব স্টলে বাঙ্গালী সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হরেক রকম পিঠা দেখা যায়। পাটিসাপটা, পুলি, ঝাল পিঠা, নারিকেল পিঠা, ভাপা পিঠা বানিয়েছেন অনেকে। আবার অনেক স্টলে দেখা গেছে, নকশা, পিঠা, ঝিকুন পিঠা,সূর্যমুখী, রস পুলি, দুধ পুলি সহ অনেক পিঠা। জিলাপি, পাকন, ফুল পিঠা, জামাই পিঠা, সন্দেশ,চিতই সহ প্রায় ১০০ প্রকারের পিঠা দেখতে পাওয়া যায় বিভিন্ন স্টলে।

নরসিংদী সরকারি কলেজে আয়োজিত এই পিঠা উৎসবের স্টলে নান রকম দেশীয় সাজে পিঠা বিক্রয় করতে দেখা যায় কলেজের শিক্ষার্থীদের। পিঠা উৎসব দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল নরসিংদী সরকারি কলেজ। বাঙ্গালী ইতিহাস সংস্কৃতির অংশ পিঠা। পিঠা উৎসবের এই আয়োজনকে সাধুবাদ জানান শিক্ষক,শিক্ষার্থী ও দর্শনার্থীগন।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজে পিঠা উৎসব

আপডেট টাইম : ০১:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩