পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রতিদিন রেমিট্যান্স আসছে ৬৮৮ কোটি টাকা

ডেস্ক : ডলার সংকটের মধ্যেই ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে প্রবাসী আয়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ৬৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৪৩ লাখ ডলার বা প্রায় ৬৮৮ কোটি টাকার বেশি।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয় ১৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৩১ লাখ ডলারের বেশি। আগের মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের নানানভাবে উৎসাহিত করা হচ্ছে, প্রণোদনাও বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৈধপথে রেমিট্যান্স আসা বাড়তে শুরু করেছে। সামনে দুটি ধর্মীয় উৎসব (ঈদুল ফিতর ও ঈদুল আজহা)। এই দুটি উৎসব ঘিরে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রতিদিন রেমিট্যান্স আসছে ৬৮৮ কোটি টাকা

আপডেট টাইম : ০৪:০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩