পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা মেডিকেলে নিপা ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু

ডেস্ক : রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে তার মৃত্যু হয়।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা গেছেন।

মৃত শাহ আলম নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে। ৩ ভাইবোনের মাঝে সে সবার ছোট।

শাহ আলমের ভগ্নীপতি রাসেল মিয়া জানান, এলাকায় একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন শাহ আলম। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) হঠাৎ শরীরে জ্বর অনুভব করেন তিনি। এরপর ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করানো হয় তাকে। পরদিন শুক্রবার জ্বর আরও বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে পড়ে যান। বমিও করেন। এই অবস্থা দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি জানান, ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। কথাও বলতে পারেননি আর। পরে সোমবার সন্ধ্যায় জানানো হয়, শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেলে নিপা ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৪:১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩