অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চট্টগ্রামের কেমিক্যাল দোকানে আগুন, এক জনের লাশ উদ্ধার

ডেস্ক : চট্টগ্রামের আন্দরকিল্লায় ওয়েল্ডিং কারখানা ও কেমিক্যাল দোকানে আগুন লেগে একজন মারা গেছেন।

মঙ্গলবার মধ্যরাতে সিরাজুদ্দৌলা রোডের সমবায় মার্কেটের টিনশেড দোকানঘরে এ আগুন লাগে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

একটি দোকানের ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, “ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর বলেন, “সমবায়ের একতলা টিনশেড মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে বলে জেনেছি। আগুন দ্রুতই পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সেখানে কেমিকেলের দোকানও রয়েছে।”

মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

রাত ১২টা ১০ মিনিটে লাগা এই আগুন দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি।

কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতি কতটা হল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চট্টগ্রামের কেমিক্যাল দোকানে আগুন, এক জনের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩