পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দ. আফ্রিকায় নিহত ৫ বাংলাদেশির পরিচয় মিলেছে

ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে লরিচাপায় নিহত পাঁচ বাংলাদেশি ও গুরুতর আহত দুজনের পরিচয় জানা গেছে।

নিহতদের বাড়ি ফেনীর বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে ইসমাইল হোসেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের মো. শরিয়ত উল্যাহ ও জাহেদা খাতুনের ছেলে। রাজু আহমেদ দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর, একই উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মো. মোস্তফা কামাল (৪০) এবং আবুল হোসেন ও নাজিম হোসেন সোনাগাজী উপজেলার চরমজলিশপুরের অধিবাসী। এদের মাঝে আবুল হোসেন ও নাজিম সম্পর্কে পিতা-পুত্র।

দাগনভূঞার জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা সবাই ভিসাসংক্রান্ত প্রয়োজনে কেপটাউন যাচ্ছিলেন। পথিমধ্যে মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মাইক্রোবাসকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

এদিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন জানান, খবর শুনে আমরা বিরলীতে ইসমাইলের বাড়িতে ছুটে যাই এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি।

আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দ. আফ্রিকায় নিহত ৫ বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট টাইম : ০৪:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩