পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে তেল উৎপাদন, এশিয়ার চাহিদা পূরণে ব্যস্ত রাশিয়া

ডেস্ক: আবার নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ।

ফেব্রুয়ারি মাসে রুশ তেল কোম্পানিগুলো গড়ে তাদের তেলের উৎপাদন বাড়িয়েছে শতকরা দুই ভাগ। এর ফলে রাশিয়ার তেল কোম্পানিগুলো প্রতিদিন ১০ লাখ ৫০ হাজার টন বেশি তেল উৎপাদন করতে সক্ষম হচ্ছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়ার তেল উৎপাদন কিছুটা কমে যায়। তবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তেল বিক্রি করার কৌশল নেওয়ার কারণে এশিয়ায় রাশিয়ার তেলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা পূরণ করতে গিয়ে এখন রাশিয়ার উৎপাদন বাড়াতে হচ্ছে।

আন্তর্জাতিক এনার্জি এজেন্সি বা আইইএ রিপোর্ট অনুসারে, নিষেধাজ্ঞা আরোপ এবং তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও রাশিয়া তেল উৎপাদনের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো কিছু করছে।

সংস্থার তেল শিল্প এবং মার্কেট ডিভিশনের প্রধান টোরিল বসনি চলতি মাসের প্রথম দিকে বলেছিলেন, আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বেশিরভাগ তেল রপ্তানি করত, এশিয়ার বাজারে সেই তেল পাঠানোর মাধ্যমে রাশিয়া তার তেল উৎপাদন আবার আগের জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। সূত্র: আরটি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে তেল উৎপাদন, এশিয়ার চাহিদা পূরণে ব্যস্ত রাশিয়া

আপডেট টাইম : ০৫:১৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩