পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ময়মনসিংহে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৫

ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্য থেকে দুজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আজ শনিবার (৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফজর আলী (২২), আলমগীর হোসেন (২৪), শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮) ও রাসেল মিয়া। তাদের অধিকাংশই ইটভাটার শ্রমিক।

নিহত ব্যক্তির নাম ফাহিমা। তিনি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

মাছুম আহম্মেদ ভুঞা জানান, ভুক্তভোগী ফাহিমা গত ২৪ ফেব্রুয়ারি দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় বাইরে ওত পেতে থাকা শাহজাহানসহ তার সঙ্গীরা ফাতেমাকে মুখ চেপে ধরে তুলে পাশের আখখেতে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করে তারা। পরে মরদেহ ঝুলিয়ে রাখে। সকালে ফাহিমার মরদেহের সন্ধান মেলে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর ডিবি পুলিশ মামলার তদন্তে নামে। ডিবি পুলিশ দ্রুতই প্রযুক্তিগত সহায়তায় আসামিদের শনাক্ত ও পাঁচনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এ ঘটনায় মোট আটজন জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের মাঝে শাহজাহান ও শহীদের বিরুদ্ধে এর আগেও সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে। তারা আগেও জেল খেটেছে। ইটভাটার শ্রমিক শাহজাহান ও শহীদই এই গ্যাংটির মূল হোতা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৫

আপডেট টাইম : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩