পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কাতারের কাছে আরও ১ মিলিয়ন মেট্রিক টন এলএনজি চায় বাংলাদেশ

ডেস্ক : জ্বালানির চাহিদা মেটাতে কাতারের কাছে আরও ১ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমির আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোহা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ই এলএনজি চান তিনি। তাকে আশ্বাসও দেন দেশটির আমির।

পরে বাংলাদেশ, নেপাল ও লাওসের সাইড লাইন বৈঠকে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অর্থবহ হতে হবে।

এদিন সরকার প্রধানের সঙ্গে একে একে দেখা করেন জাতিসংঘের বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থা আঙ্কটাপের মহাসচিব রেবেকা গ্রেনস্প্যান, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান মার্টিন এবং রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে।

কাতারে এলডিসি সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা বলেন, গেল এক দশকে দারিদ্রের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ। করোনা ও যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জের পড়েছে স্বল্পোন্নত দেশগুলোতে।

তবে দান নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কাতারের কাছে আরও ১ মিলিয়ন মেট্রিক টন এলএনজি চায় বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩