পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

জনগণের পকেট কেটে নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকার প্রতিটি ক্ষেত্রে জনগণের পকেট কেটে টাকা নিচ্ছে।

সিলেট মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সম্মেলন শুরু হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর পূর্বে তাকে কারান্তরীণ করে রাখা হয়েছিল চার বছর।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনে আমাদের ১৭ জন নেতা-কর্মী রাজপথে প্রাণ দিয়েছেন। শত শত নেতা-কর্মীকে আহত করা হয়েছে। হাজারো নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারপরও তারা কী পেরেছে আন্দোলনকে দমিয়ে রাখতে? পারেনি বন্ধুগণ। আজকে আরও দুর্বার গতিতে মানুষ জেগে ওঠেছে। এবং জেগে ওঠেছে একটিমাত্র লক্ষ্যে, যেভাবেই হোক এই দানবীয় সরকার, যারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে পরাজিত করতে হবে। তাদেরকে বিতাড়িত করতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে, বন্ধুগণ।’

সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এম এ জাহিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

জনগণের পকেট কেটে নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩