পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

‘পুলিশি কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা দরকার’

বাংলার খবর২৪.কমdmp_54984 : অপরাধ দমনের জন্য পুলিশের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। বেনজীর আহমেদ বলেন, সাংবাদিকবৃন্দ হলো ‘থার্ড আই’। আর পুলিশ হলো দেশে প্রচলিত বিচার ব্যবস্থার একটি অংশ মাত্র।

রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, পুলিশ সাংবাদিক সকলকে পেশাগত স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সাংবাদিকদের অপরাধমূলক কার্যক্রম খুঁজে বের করার অনুরোধ ও করেন।

তিনি আরো বলেন, আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজে বিশ্বাসী। বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সকল ইউনিট সঠিক সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন করলে আরও অধিক সুফল পাওয়া যাবে।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, জয়েন্ট কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম, ডিসি মিডিয়া মাসুদুর রহমানসহ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘পুলিশি কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা দরকার’

আপডেট টাইম : ০২:১৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪