পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন

ডেস্ক : চীন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’সম্মেলনে চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। মূলত দেশের বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং ও ই-কমার্স খাতে বিনিয়োগ করবে দেশটি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে চীনের প্রতিনিধি দলকে দেশে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া দেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৪০ বছর ধরে চীনের কাছ থেকে আমদানি করে আসেছে বাংলাদেশ। এখন দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় চীন। বিনিয়োগের সুযোগ যাচাই করতে চীনা ব্যবসায়ীরা দেশে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন

আপডেট টাইম : ০৩:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩