পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন।

রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন পাঁচজন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর চারজনের মরদেহ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩