অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিজ্ঞান বিরোধীরা মাদ্রাসার শিক্ষার্থীদের ভিক্ষুক বানাতে চায়: শিক্ষামন্ত্রী

ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি পড়ানোর বিরোধীতাকারী ও জঙ্গিবাদের প্রশ্রয়দাতারা মাদ্রাসা শিক্ষার্থীদের ভিক্ষুক বানাতে চায়, দেশকে ভিক্ষুক বানাতে চায়। মাদ্রাসা শিক্ষার্থীরা কি বিজ্ঞান প্রযুক্তি পড়বে না? কিন্তু আমরা দেশকে ভিক্ষুকের দেশ থাকতে দিতে পারি না।

ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু। এছাড়া স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তেলাওয়াত হোসেন খান বক্তব্য দেন।

শিক্ষামন্ত্রী বক্তব্যে আরও বলেন, পাশের দেশের বইয়ের ছবি দিয়ে, ফটোশপ করে একেবারে কদর্য ভাষায় মিথ্যাচার করা হয়েছে। এমন মিথ্যাচার কি ইসলাম সমর্থন করে? সমর্থন করে না। শিক্ষকদের, মন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ, হুমকি দেওয়া এর কোনোটাই ইসলাম সমর্থন করে না। শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, যারা বিজ্ঞান ও প্রযুক্তি শিখতে দেবে না, তারা তো দেখি বিজ্ঞান ও প্রযুক্তি বেশি ব্যবহার করে। ফেসবুকে মিথ্যাচার তারাই তো বেশিই করে।

মন্ত্রী বলেন, আল্লাহ প্রত্যেককে একটি (মস্তিষ্ক) সুপার কম্পিউটার দিয়েছে, সেটি কাজে লাগাবো না? এটি ব্যবহার করবো না একথা যারা বলে, তাদের চেয়ে বড় ইসলামের শত্রু আর হতে পারে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিজ্ঞান বিরোধীরা মাদ্রাসার শিক্ষার্থীদের ভিক্ষুক বানাতে চায়: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩