অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ইংলিশদের বাংলাওয়াশ করলো টাইগাররা

ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার কঠিন প্রতিশোধ নিল লাল-সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংলিশদের ঘরের মাঠে ‘বাংলাওয়াশ’ করলো টাইগাররা। তিন ম্যাচের সিরিজের শেষটিকে সাকিব আল হাসানের দল দুর্দান্ত কামব্যাক করে তুলে নিল ১৫ রানের জয়।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। মিরপুরে ফিরে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজেই জয় তুলে নিয়ে গড়ে ইতিহাস। আজ মঙ্গলবার অনুষ্ঠিত শেষ ম্যাচটি ছিল ইংলিশদের হোয়াইটওয়াশ করার সুযোগ। এ ম্যাচেও দাপুটে ক্রিকেট খেলেছে চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ও সাকিবের নেতৃত্বে নতুন চেহারার বাংলাদেশ টি-টোয়েন্টি দল।

প্রথম দুই ম্যাচে টস জিতলেও এদিন টস হারেন সাকিব আল হাসান। তার দল শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে। ওপেনার লিটন দাস ও রনি তালুকদার ৭.৩ ওভারে ৫৫ রানের জুটি দেন। আট বছর পর দলে ফেরা রনি সাজঘরে ফিরে যাওয়ার আগে তিন চারের শটে ২৪ রান করেন।

এরপর লিটন দাস ও তিনে নামা নাজমুল শান্ত গড়েন ৮৪ রানের জুটি। তিন ম্যাচের ওয়ানডে ও প্রথম দুই টি-২০ ম্যাচে রান না পাওয়া লিটন ৫৭ বলে খেলেন ৭৩ রানের দারুণ ইনিংস। তিনি ১০টি চার ও একটি ছক্কার শট মারেন। তিনে নামা শান্ত প্রথম দুই ম্যাচে দলকে জেতানো ইনিংস খেলার পর এদিন ৩৬ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ইংলিশদের বাংলাওয়াশ করলো টাইগাররা

আপডেট টাইম : ০৫:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩